শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:০০ পিএম, ২০২১-০১-১৮
কক্সবাজারের টেকনাফে মাইক্রোবাসের সিটে বেল্টের নিচ থেকে ১৮ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে টেকনাফ পৌরসভার পাওয়ার হাউজের পূর্ব দিকে কায়ুকখালীপাড়া সড়কে পাশে অবস্থানরত একটি মাইক্রোবাস থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। রাত সাড়ে আটটার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি।
লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে টেকনাফ পাওয়ার হাউজের পূর্বদিকে কায়ুকখালীপাড়ার সড়কের পাশে অবস্থানরত একটি মাইক্রোবাস স্থানীয় জনসাধারণের সম্মুখে তল্লাশি করা হয় এবং গাড়ির সিটের বেল্টের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা পলিথিন ব্যাগের ভিতরে থাকা ১৮ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। উক্ত অভিযানে গাড়ির চালক না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ইয়াবা ও মাইক্রোবাসটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদের ডেস্ক : : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : টেকনাফ সদরের ডেইল পাড়া এলাকার বাসিন্দা এবং আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ মাদ্রাসার ছাত্র, হাফেজ আর...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জান...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : পার্বত্য চট্টগ্রামের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান...বিস্তারিত
আমাদের ডেস্ক : : নীল জলরাশির বুকজুড়ে প্রবাল, সাদা বালুর সৈকত আর সারি সারি নারকেলগাছ-প্রকৃতির অপার সৌন্দর্যে সেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited